বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পেন গান ও কার্তুজের খালি খোসা উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ এবং এর একটি ব্যবহৃত কার্তুজের খালি খোসা উদ্ধার করেছে র‍্যাব-১১।

বিজ্ঞাপন


রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে ফতুল্লা থানার নয়ামাটি ভাবির বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।


র‍্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় এলাকায় অবস্থানরত কয়েকজন মাদকসেবী আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা তল্লাশি চালিয়ে একটি ঝোপ থেকে একটি পেন গান এবং পেন গানের গুলির একটি খালি খোসা উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- দুবাই বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার করা হয় বেনজীর আহমেদকে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন