বিজ্ঞাপন

ময়মনসিংহে ওরিয়েন্টেশন এন্ড ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়ন্সেস’-এর ওরিয়েন্টেশন এন্ড ফ্রেশার্স রিসিপশন প্রোগ্রাম ২০২৬ রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়ন্সেস’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর সম্মানিত নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব হোসেন পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেসের অকুপেশনাল থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক নাতসুকা সুয়ামা, অস্ট্রেলিয়া থেকে আগত ফিজিওথেরাপিস্ট, সিমবায়োসিস ইন্টারন্যাশনালের ডিজএবিলিটি কনসালটেন্ট রিয়ান স্মিথ, সুজানী স্মিথ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল কবির জাহিদ, বিভাগীয় প্রধান, অকুপেশনাল থেরাপি বিভাগ প্রফেসর এসকে মনিরুজ্জামান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিএইচডি, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ ড. মো. ফিরোজ কবির, ফিজিওলজি বিভাগীয় প্রধান কমিউনিটি বেসড মেডিকেল কলেজের

প্রফেসর ড. শাহানাজ পারভীন, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ শআহম্মেদ শফিক, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ, ময়মনসিংহ কর্মাস কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, ময়মনসিংহ কলেজ অব ফিজিও থেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এর কো অডিনেটর ডা: এম এ কদ্দুস জাহিদ, মুসলিম গার্লস হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাল উদ্দিন, পরিচালক ইমরান আহমেদ, ডা: রাজিব হোসেন, ডা: আশরাফুজ্জামান জিয়াদ, ডাঃ ফিরোজ কবীর পিএডি, ডাঃ শফিকুল হায়দার, ডা: জহিরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, আজ তোমরা নবীন শিক্ষার্থী আগামী দিনের দেশের আলোকিত মুখ। ‘ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়ন্সেস’। এ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে তোমরা তোমাদের কর্মের মাধ্যমে অর্থনৈতিকভাবে সাবালম্বী হবে তেমনী সমাজের সেবক হিসাবে ভূমিকা রেখে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ ।বক্তারা আগত ণবীনদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ পুর্নবাসন চিকিৎসা সেবায় থেরাপি পেশার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন