শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

শ্রমিক আন্দোলনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক নেতার নামসহ মোট ২০৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।

এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত সুনির্দিষ্ট খবরের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ব্যাংকগুলোকে ইমেইলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকায় উঠে এসেছে দেশের একাধিক শীর্ষস্থানীয় শিল্পগ্রুপের মালিক ও প্রভাবশালী রাজনীতিকদের নাম। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— টিপু মুনশি, সাবেক বাণিজ্যমন্ত্রী এবং সিপাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। সালমান এফ রহমান, বেক্সিমকো গ্রুপের মালিক। সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য ও এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শাহরিয়ার আলম, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রেনেসাঁ গ্রুপের মালিক। নসরুল হামিদ বিপু, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং হামিদ গ্রুপের মালিক। তাজুল ইসলাম, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ফেবিয়ান গ্রুপের প্রতিষ্ঠাতা।

এছাড়াও তালিকায় আরও যাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ রয়েছে- তুসুকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুর রহমান বাদল, ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুস ছালাম, নিপা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খসরু চৌধুরী, অ্যাক্সিস নিটওয়্যারস লিমিটেডের পরিচালক জাহিদ আহমেদ টুলু, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশাররফ হোসেন এবং গিভেন্সি গ্রুপের চেয়ারম্যান মাসুমা খাতুন লিপা।

এনবিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে অভিযুক্তদের ব্যাংক লেনদেন স্থগিত করার এ প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।

পড়ুন : মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন