বিজ্ঞাপন

টাঙ্গাইলে উত্তরা স্পিনিং মিলের শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরা স্পিনিং মিলসের শ্রমিক-কর্মচারীরা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। রোববার দুপুরে শতাধিক শ্রমিক-কর্মচারী মিলের ভেতরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন- সুন্দর আলী, বৃষ্টি, শামসুন্নাহার, সমলা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, মিলটি বন্ধ হওয়ার প্রায় ৪-৫ মাস পেরিয়ে গেলেও অধিকাংশ শ্রমিক তাদের পাওনা টাকা পাননি। ঈদের আগে মাত্র এক হাজার টাকা করে দেওয়া হয়েছে, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয়।

এই মিলটি গত কয়েক বছরে উৎপাদিত সুতার ন্যায্য দাম না পাওয়া এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক সংকটে পড়ে। এর ফলে প্রায় ৫০০ শ্রমিক-কর্মচারী অনিশ্চয়তার মধ্যে পড়েন। শ্রমিকদের আন্দোলনের মুখে চার মাস আগে কর্তৃপক্ষ মিলটি বন্ধ ঘোষণা করে এবং শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য ১৮০ দিনের সময় নেন।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি এস এম খালিদ হোসেন বলেন, কর্তৃপক্ষ এখনো পাওনাদার শ্রমিকদের তালিকা প্রকাশ করেনি। কোন শ্রমিক কত বছর চাকরি করেছেন এবং কত টাকা পাবেন। তার হিসাব প্রকাশ করা হলে পাওনা পরিশোধের প্রক্রিয়া সহজ হবে।

এ ব্যাপারে উত্তরা স্পিনিং মিলের ব্যবস্থাপক অনিমেষ কুমার বিশ্বাস জানায়, মালিক পক্ষের সময় নেওয়া ১৮০ দিনের মধ্যে ইতোমধ্যে প্রায় ১০০ দিন পার হয়েছে। বাকি ৭০ থেকে ৮০ দিনের মধ্যেই শ্রমিকদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আরো দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন