বিজ্ঞাপন

খুলছে হরমুজ প্রণালি, নৌ-অবরোধ প্রত্যাহার

ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে অগ্রগতির কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে একটি বড় ধরনের সমঝোতা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়েও ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ওয়াল স্ট্রিট জার্নালে ট্রাম্পের জরুরি বিবৃতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন ধারণা করা হচ্ছিল, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উল্লেখযোগ্য কোনো কূটনৈতিক অগ্রগতি ঘটতে যাচ্ছে।

পরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দেন, যাতে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হতে পারে।

তবে কিছু সময় পর আরেকটি পোস্টে তিনি বিষয়টি আরও স্পষ্ট করেন। সেখানে বলা হয়, হরমুজ প্রণালী পুনরায় চালুর কার্যক্রম তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে না। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের তথ্য এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ঘোষণার ভিত্তিতে জানা গেছে, আগামী ১৯ জুন আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের মধ্যস্থতায় অর্জিত এই সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে ১৯ জুনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের দিকে এখন নজর রয়েছে বিশ্ব সম্প্রদায়ের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন