বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তাই এই অগ্রগতিতে ভূমিকা রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি সদ্ভাব বজায় রেখে বাস্তবায়িত হবে এবং এটি টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তিতে ভূমিকা রাখবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বাংলাদেশ সব পক্ষকে অর্জিত অগ্রগতি কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিদ্যমান অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের আহ্বান জানিয়েছে।

সেই সঙ্গে আঞ্চলিক শান্তি পুনরুদ্ধার, সরবরাহ ব্যবস্থার স্বাভাবিকতা এবং আন্তর্জাতিক সহযোগিতা দ্রুত পুনরায় সক্রিয় হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

পড়ুন: ২০ জুলাইয়ের মধ্যেই এসএসসি ফল: শিক্ষামন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন