বিজ্ঞাপন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ২ ঘণ্টাও টিকবে না ইসরায়েল: ট্রাম্প

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারত না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। একই সঙ্গে তিনি বলেন, এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত।

বিজ্ঞাপন

ইরানের সঙ্গে সমঝোতার ঘোষণা দেওয়ার পর রোববার (১৪ জুন) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে নেতানিয়াহুর সমালোচনা করে তিনি দাবি করেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চূড়ান্ত চুক্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলেছিল। ট্রাম্প নেতানিয়াহুকে ‘খুবই কঠিন মানুষ’ বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, ‘সত্যি বলতে, এ কারণে তার আমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতে পারত না।’

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের দাবি, ইরানের ওপর চালানো ক্ষেপণাস্ত্র ও বিমান হামলাই দেশটিকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং সমঝোতায় সম্মত হতে বাধ্য করেছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘তারা আর তৃতীয় হামলার মুখোমুখি হতে চায়নি। তারা বেঁচে থাকতে চেয়েছে।’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানই চুক্তি বাস্তবায়নের পথ সুগম করেছে। তার ভাষায়, হামলাগুলোর প্রভাব ছিল অত্যন্ত শক্তিশালী এবং সমঝোতা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পড়ুন: ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের ৪ দেশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন