বিজ্ঞাপন

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংবাদের প্রতিবাদে জয়পুরহাট যুবদল ও ছাত্রদল

সাপ্তাহিক ‘শীর্ষ কাগজ’ পত্রিকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে জড়িয়ে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জয়পুরহাট জেলা যুবদল ও ছাত্রদল। সোমবার (১৫ জুন) পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠন দুটির জেলা শাখা এই প্রতিবাদ জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন ‘শীর্ষ কাগজ’ পত্রিকার ২৭তম সংখ্যায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘৩ হাজার কোটি টাকা লুটপাট’ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। কোনো আইনগত বা দালিলিক প্রমাণ ছাড়াই সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ওপর ভিত্তি করে এই গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি পরিপন্থী।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, সংবাদে যে ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ’ প্রকল্পের কথা বলা হয়েছে, সেটি ২০১৪ সালে শুরু হয়ে গত ২০২৫ সালের ডিসেম্বরেই সফলভাবে শেষ হয়েছে। নির্দিষ্ট মেয়াদে শেষ হওয়া একটি প্রকল্পের সাথে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রীর নাম ও ছবি জড়িয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এমন অসত্য ও মানহানিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংগঠন দুটির নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র ও ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফুল ইসলাম এবং একই দিন সকালে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

এর আগের দিন সাপ্তাহিক ‘শীর্ষ কাগজ’ পত্রিকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে জড়িয়ে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে, তীব্র প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা বিএনপি।

পড়ুন- উপদেষ্টা জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন