বিজ্ঞাপন

এক মিনিটের চলচ্চিত্রে ৬ পুরস্কার জিতল সাবেক জবি শিক্ষার্থী রওনাকুর সালেহীনের ‘Story of a Stone’

পরিবেশ ও জলবায়ু সচেতনতা নিয়ে নির্মিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘Story of a Stone’ ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। উৎসবের ১৬টি বিভাগের মধ্যে ৬টি বিভাগে বিজয়ী হয়ে চলচ্চিত্রটি দর্শক, সমালোচক ও জুরি বোর্ডের প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবেশ ও জলবায়ুভিত্তিক অসংখ্য চলচ্চিত্র অংশ নেয়। এর মধ্যেই তরুণ নির্মাতা রওনাকুর সালেহীনের নির্মিত ‘Story of a Stone’ বিষয়বস্তু, নির্মাণশৈলী এবং শক্তিশালী বার্তার জন্য বিশেষভাবে আলোচনায় আসে।

উৎসবের ফলাফল অনুযায়ী, ‘Story of a Stone’ অর্জন করে Best Film, Jury Award এবং Best Screenplay পুরস্কার। একই সঙ্গে চলচ্চিত্রটির নির্মাতা রওনাকুর সালেহীন Best Director ও Best Art Director সম্মাননা লাভ করেন। এছাড়া চলচ্চিত্রটির সংগীত পরিচালক আহসান আল মিরাজ Best Music Director পুরস্কার অর্জন করেন। সব মিলিয়ে একক চলচ্চিত্র হিসেবে সর্বোচ্চ ৬টি বিভাগে পুরস্কার জিতে উৎসবের অন্যতম সফল চলচ্চিত্রে পরিণত হয়েছে ‘Story of a Stone’।

মাত্র ৬০ সেকেন্ডের এই চলচ্চিত্রে একটি পাথরকে প্রতীক হিসেবে ব্যবহার করে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের দায়বদ্ধতার গল্প তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ ধ্বংস এবং প্রকৃতি সংরক্ষণের বার্তাকে সংক্ষিপ্ত অথচ গভীরভাবে উপস্থাপন করেছেন নির্মাতা।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রওনাকুর সালেহীন বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়টি আমাদের সবার দায়িত্ব। ‘Story of a Stone’-এর মাধ্যমে আমি এমন একটি বার্তা দিতে চেয়েছি, যা মানুষকে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করবে। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, পরিবেশ ও জলবায়ু যাদুঘর এবং ঢেঁকি প্রযোজনার যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবের কর্ণধার ও প্রধান আয়োজক মো. নিজাম উদ্দিন। আয়োজকদের মতে, পরিবেশ রক্ষার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তরুণ নির্মাতাদের অংশগ্রহণে উৎসবটি পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে।

পড়ুন- উপদেষ্টা জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন