বিজ্ঞাপন

বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে নেই ইয়ামাল

বিশ্বকাপের মঞ্চে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশে রাখা হয়নি ১৮ বছরের বিস্ময় বালক লামিন ইয়ামালকে। দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অফিশিয়ালি নিশ্চিত করেছেন, এই ফরোয়ার্ড আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন। একই কারণে আরেক তারকা উইঙ্গার নিকো উইলিয়ামসকেও শুরুর একাদশের বাইরে রাখা হয়েছে।

গত এপ্রিল মাস থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির ইনজুরিতে ভুগছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষদিকের ম্যাচ এবং স্পেনের বিশ্বকাপ প্রীতি ম্যাচগুলোও তিনি মিস করেছিলেন। যদিও চলতি সপ্তাহে তিনি দলের সাথে পুরোদমে অনুশীলন করেছেন এবং মেডিকেল টিম তাকে খেলার সবুজ সংকেত দিয়েছে, তবে পুরো ৯০ মিনিট খেলার মতো ম্যাচ ফিটনেস এখনও আসেনি তার।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিন এখন বেশ ফিট এবং ভালোভাবেই অনুশীলন করছে। সে খেলার জন্য প্রস্তুত, তবে শুরু থেকে নয়। ম্যাচের গতি ও পরিস্থিতি বিবেচনা করে তাকে পরে মাঠে নামানো হবে। আমরা কোনো তাড়াহুড়ো করে ঝুঁকি বাড়াতে চাই না।’

গ্রুপে সামনে উরুগুয়ে এবং সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষ থাকায় প্রথম ম্যাচেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্রকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ স্পেন। ইয়ামালের জায়গায় আজ ডান প্রান্তে ফেরান তোরেসকে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : ইয়ামাল খেলছেন, স্বস্তিতে স্পেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন