রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স এবং জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করা হয়েছে। ফলে যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে মামলাটির শুনানি শুরু হতে পারে।
মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজি প্রেসে পেপারবুক প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং তা সুপ্রিম কোর্টে পৌঁছেছে। বর্তমানে নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে, গত ৯ জুন পল্লবীর ওই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়।
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায়ে স্বাক্ষর করার পর ডেথ রেফারেন্সটি হাইকোর্টে প্রেরণ করা হয়। ফৌজদারি মামলায় কোনো আসামির মৃত্যুদণ্ড কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ প্রক্রিয়াই ডেথ রেফারেন্স মামলা নামে পরিচিত।
পড়ুন: মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান, যান চলাচলে বিঘ্ন
আর/


