বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলেনি: মির্জা ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্রের মধ্যে কখনোই সমন্বয় ছিল না বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা সব শ্রেণি-পেশার মানুষকে ধারণ করে।

তিনি আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্রগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার মতে, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে, তবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকপক্ষ অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করছে।

স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন সংবাদমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেয়েছে।

তিনি বলেন, একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার নিশ্চিত করা এবং সাংবাদিকদের বেতন কাঠামো সংক্রান্ত বিষয়গুলোও তুলে ধরেন।

পড়ুন: আদ্‌-দ্বীনে শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন