জেলা সমাজসেবা কার্যালয়ের নিচতলায় শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ দৃষ্টির লক্ষ্যে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থানের মালামাল ও নগদ অর্থ প্রদান করা হয়।
মালামাল ও নগদ অর্থ বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন বলেন, এই মালামাল ও নগদ অর্থ দ্বারা আপনারা ব্যবসার উন্নয়ন ঘটাবেন। পুজি বাড়িয়ে আরও অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠা করার লক্ষ্যে সরকার এই অর্থ প্রদান করছেন। ব্যবসার অগ্রগতি সম্পর্কে আমরা নিয়মিত দেখভাল করব। যারা পুজি নস্ট করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনে রাখবেন দরিদ্র জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে সরকার ভিক্ষুকদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের প্রকল্প চালু করেছে। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এবং স্বাগত বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন ২ জন ভিক্ষুককে ভ্যানে করে মুরগি ব্যবসা করার জন্য ব্যবসার উপকরণ ও নগদ অর্থ প্রদান করেন। ৩ জন ভিক্ষুককে বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রের জন্য কাপড় ও নগদ অর্থ বিতরণ করেন। ১ জনকে মুদি ব্যবসার জন্যদোকানের মালামাল ও নগদ অর্থ প্রদান করেন। ১ জন ভিক্ষুককে ভাংড়ি ব্যবসার জন্য একটি ভ্যান ও নগদ অর্থ প্রদান করেন এবং ৩ জনকে গরু-ছাগল পালনের জন্য নগদ অর্থ প্রদান করেন। শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম বলেন, আমরা ভিক্ষুকদের যাচাই-বাছাই করে এই ১০জনকে নির্বাচিত করেছি। আমাদের বিশ্বাস তারা এই ব্যবসা ঠিকমত পরিচালনা করতে পারলে তাদের আর কোনদিন ভিক্ষা করতে হবে না। তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে।
পড়ুন- তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত থেকে ফিরে এসেছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা


