বিজ্ঞাপন

ধর্ষণ মামলার প্রধান আসামিসহ মদনে পুলিশের জালে ৪ অপরাধী

নেত্রকোনার মদন থানা পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ, মাদক এবং নিয়মিত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (১৬ জুন) তাদেরকে নেত্রকোনার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

থানা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চার আসামিকে আইনের আওতায় আনা হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা মদন থানার ধর্ষণ মামলার ১নং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম তারিকুল ইসলাম (১৯)। সে মদন উপজেলার বাস্তা গ্রামের আজিজুলের ছেলে। গত ২১ জানুয়ারি দায়ের করা মদন থানায় ধর্ষণ মামলায় প্রধান আসামি হিসেবে অভিযুক্ত ছিল।

অন্যদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশের সহায়তায় মদন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক কারবারিকে আটক করে সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- মদন থানার বাস্তা গ্রামের মৃত মিয়া চানের ছেলে আরজু মিয়া (৩৬) এবং চাঁনগাও রত্নপুর গ্রামের একদিলের ছেলে শামিম (২০)।

এছাড়া, মদন থানার সাম্প্রতিক নিয়মিত মামলার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত খসরু পারভেজ (৩৫) কিশোরগঞ্জ জেলার ইটনা থানার থানেশ্বর গ্রামের আনোয়ার আলীর ছেলে।

মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ধর্ষণ ও নিয়মিত মামলার আসামি এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত মাদক মামলার দুই আসামিসহ চারজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আসামিদের গ্রেফতারে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ওসি।

পড়ুন- আদ্‌-দ্বীনে শিশু মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষের: স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন