বিজ্ঞাপন

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত

জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত।

বিজ্ঞাপন


সোমবার (২২ জুন) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন।আটকাদেশপ্রাপ্ত আসামী জাহিদুল ইসলাম জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।


আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৭ অক্টোবর জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় বসবাসরত সাত বছরের শিশু কন্যা সন্ধ্যায় নিজ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়ে যায়। এসময় বিস্কুট কিনে দেওয়ার কথা বলে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করে ফেলে রাখে জাহিদুল ইসলাম নামে (১৭) এক কিশোর। পরে স্থানীয়রা জাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করে।


এ ঘটনায় ওই শিশুর বাবা জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন।ওই মামলায় আসামীর অনুপস্থিতিতে ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক আবদুর রহিম আসামী জাহিদুল ইসলামকে ১০ বছরের আটকাদেশ প্রদান করেন।

পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রোডম্যাপ, নতুন সমীকরণের কেন্দ্রে লেবানন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন