বিজ্ঞাপন

দেশীয় মাছের পোনা অবমুক্ত-চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপনের শুভ উদ্বোধন

ভোলার চরফ্যাশনে প্রযুক্তিনির্ভর মৎস্য অভয়াশ্রম ও পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি ১৫জুন সোমবার উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর যৌথ উদ্যোগে আয়োজনে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, চরফ্যাশন, এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ,মো সাইদুর রহমান মৎস্য কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধিতে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ। আর তারই ধারাবাহিকতায় চরফ্যাশন উপজেলায় উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া খালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর যৌথ উদ্যোগে পরিচালিতSpecial Program Development (Agriculture)–এর মৎস্য খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চরফ্যাশন, বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ে জলাশয়গুলোতে আধুনিক প্রযুক্তিরপোনা অবমুক্ত করা হচ্ছে । তারই ধারাবাহিকায় উন্মুক্ত জলাশয়ে প্রযুক্তিনির্ভর অভয়াশ্রম স্থাপনের মাধ্যমে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জেলেদের টেকসই জীবিকা নিশ্চিতকরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন,আজকের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণের একটি অঙ্গীকার। অভয়াশ্রমের সঠিক ব্যবস্থাপনা ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে এ উদ্যোগের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলেদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

পড়ুন:কলকাতায় মোশাররফ করিম দম্পতির ওপর নিষিদ্ধ আওয়ামী লীগের হামলাপড়ুন:

দেখুন:ফুটবলের আড়ালে আসল যু/দ্ধ! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন