বিজ্ঞাপন

গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

গাইবান্ধায় আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত ও সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বুধাবার বাংলাদেশ সময় সকাল সাতটায় আর্জেন্টিনার আলজেরিয়া খেলাকে কেন্দ্র করে তারা এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

​আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটা দিকে শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ ভক্ত ও সমর্থকরা জড়ো হন। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। এতে কয়েক শ’ আর্জেন্টিনা সমর্থক আকাশী-সাদা জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে অংশ নেন। এ সময় সমর্থকদের ভুভুজেলা বাজিয়ে উল্লাস ও জয়ধ্বনি করতে দেখা যায়।

​শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আগামী ম্যাচগুলোতে দলের সাফল্য কামনায় তারা এই আনন্দ র‍্যালির আয়োজন করেছেন। শহরের সাধারণ পথচারী ও ক্রীড়ামোদি দর্শকরাও এই বর্ণাঢ্য আয়োজন বেশ উপভোগ করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক আরশাদ বলেন, আমি ছোট বেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। তাদের খেলা বেশ নান্দনিক আমার কাছে মনে হয়। প্রিয় দল এবার বিশ্বকাপ জয় করবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় জনস্রোত, যেন নীল সাদা ঢেউ


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন