বিজ্ঞাপন

সিরাজগঞ্জে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ, সকল রাজবন্দীর মুক্তির দাবীতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত।

বিজ্ঞাপন

বুধবার (১৭ জুন) সকালে নবগঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল এর নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম-নলকা মহাসড়ক এলাকায় এই ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম-নলকা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করে এই ঝটিকা মিছিল করেন।

ঝটিকা এই মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, সকল রাজবন্দীদের মুক্তি চাই, মুক্তি চাই’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে শোনা যায়। এসময় জেলা ছাত্র ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা ও থানার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম-নলকা মহাসড়ক এলাকায় এধরণের কোন ঘটনা ঘটেনি। অন্য কোন স্থানের মিছিল বঙ্গবন্ধু সেতু পশ্চিম-নলকা মহাসড়ক বলে ফেসবুকে ফেক আইডিতে মিথ্যা, গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে আমি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি জিডি করা হয়েছে বলে তিনি জানান।

পড়ুন- ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, নাকচ করে দিলো যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন