বিজ্ঞাপন

নওগাঁয় দাবা প্রতিযোগিতা ও মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী

নওগাঁয় অনুর্ধ্ব-১৫ বালক-বালিকাদের দাবা প্রতিযোগিতা ও মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। শহরের প্যারিমোহন লাইব্রেরী সম্মেলন কক্ষে এর সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করেন। প্রধান অতিথি হিসাবে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম।

এসময় জেলা ক্রীড়া অফিসার মো. আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামূল হক, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, দাবা প্রতিযোগিতায় ৬৬ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন। বালকদের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ সৈকত হাসান অনুভব। রানার্সআপ হয় নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের কে, এম শালিন ইসলাম। বালিকাদের মধ্যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের মোছা. মায়মুনা হামান এনারা ও রানার্সআপ হয় মোছা. সায়মা রহমান।

পড়ুন- ৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন