বিজ্ঞাপন

হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন: প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিংয়ের তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সদর থেকে ভার্চুয়ালি দেশের ১৯টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ১২৪টি পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাটহাজারী ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়া-কে।

বক্তব্যে মীর হেলাল উদ্দীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জনকল্যাণমুখী দর্শন দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগের কথাও স্মরণ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর পরিকল্পনা ও জনমুখী উদ্যোগের ধারাবাহিকতায় দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, ড. মোহাম্মদ আল-আমিন এবং ড. মো. শফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের পরিবারের জন্য সরকারি সেবা ও সহায়তা আরও সহজলভ্য হবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বৈদ্যুতিক গাড়ি তৈরি করে নজর কাড়লেন সিরাজগঞ্জের কলেজ শিক্ষক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন