বিজ্ঞাপন

সিরাজগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করবো ১২ মাস’ এই স্লোগান সামনে নিয়ে সিরাজগঞ্জে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জাতীয় ফল মেলার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় শহরের বাজার স্টেশন রোডস্থ পৌর মুক্ত মঞ্চে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উদ্যোগে আয়োজিত এ ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ এ কে এম মঞ্জুরে মাওলার সভাপতিতে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলায় কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

মেলায় বিভিন্ন প্রজাতির দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর প্রদর্শনী করা হয়। দর্শনার্থীরা ফলের বিভিন্ন জাত, পুষ্টিগুণ ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। এ সময় বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও বলেন, ফল মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বাড়ানোর মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সরকারের বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন