শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর বাজার থেকে চর কুমারিয়া পর্যন্ত একটি খাল খননের কাজ চলমান রয়েছে। তবে এ খালের মাঝখানে রয়েছে কয়েকটি অপ্রয়োজনীয় সুইচগেইট। যার কারনে খালটির পানি প্রবাহ সচল করতে একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ডিএমখালি ইউনিয়নের কাশেমপুর মোড়ের উত্তর পাশে একটি অকেজো সুইচ গেইট রয়েছে। যার কারনে খাল খনন কর্মসুচীর কাজের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি এই অকেজো সুইচ গেইট টি অপসারণ করা হউক। যাতে করে খালটির প্রান ফিরে পায় এবং পানি প্রবাহ সচল থাকে।
স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, একসময় এই খালটি দিয়ে নৌকা ট্রলার স্টিমার আসত। এখন এ খালটি মৃত প্রায়। দীর্ঘদিন খালটি খনন না করার কারনে এখানে কোন নৌকা ট্রলার আসতে পারে না। এবং পানি প্রবাহ না থাকায় আমাদের পাঠ জাঁক দিতে পারি না। এবং কৃষি পন্য বাজারের নেওয়া আনা করতে পারছি না। তবে এখন খালটি খননের উদ্যেগ নিয়েছে বিএনপি সরকার। কিন্তু মাঝখানে ২-৩ টি সুইচ গেইট রয়েছে। এগুলা না ভাংলে খালটির সেই আগের মতোই হবে। তাই এই সুইচ গেইট গুলো ভাঙ্গার দাবি জানাচ্ছি।
আরোও এক কৃষক আলী আহমদ গাজী বলেন, খালটি খনন করতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। তবে এখানে কয়েকটি অকেজো সুইচ গেইট রয়েছে। যার কারনে খাল খননে বিগ্ন ঘটছে। আমরা এগুলার অপসারণ করে খালটির সম্পুর্ণ খননে দাবি জানাই।
সখিপুর থানা যুবদল নেতা আহমুদুর রহমান সম্রাট মোল্যা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের একটি হচ্ছে খাল খনন কর্মসুচী। আমাদের এই খালটি একসময় কৃষি কাজের প্রধান যাতায়াতের পথ ছিল। বর্ষার সময় পাঠ জাক দেওয়ার জন্য কৃষকরা পানি পায়না। ধান মরিচসহ নানা রকমের ফসল পানির অভাবে ভালো হচ্ছে না। তাই এই খালটি শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সফিকুর রহমান কিরন সখিপুর টু মোল্লার বাজারের খালটি খননের কর্মসুচীর প্রকল্প দেন। তবে এখানে কয়েকটি পুরানো অকেজো সুইচ গেইট রয়েছে যার কারনে খাল খনন করা যাচ্ছে না। এবং পানি প্রবাহ হবেনা। তাই খালটি সচল করতে সুইচ গেইট অপসারণ করা খুবই জরুরি।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, সুইচ গেইট গুলা ততকালীন সময় বিএ ডিসির পক্ষ থেকে করা হয়। এখন সেগুলা অকেজো অবস্থায় আছে। আমরা খাল খনন সম্পুর্ন করতে বিএডিসির কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলে আইননুসারে কিভাবে সুইচ গেইটগুলা অপসারণ করা যাবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করব।
পড়ুন:চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেখুন:সুন্দরবনের শেলা নদীতে কুমিরের আ/ক্র/ম/ণে নারীর মৃ/ত্যু
ইমি/


