বিজ্ঞাপন

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার আসামী মো. মাসুদ মন্ডলকে (৪০) গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মাসুদ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রামদিয়ার বেলগাছি রঘুনাথপুর গ্রামের নওশের মন্ডলের ছেলে।

রাজবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়- শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে গত ২ জুন ওই শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি মাসুদ মন্ডল পলাতক ছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার হাতিরঝিল থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ রাতে বলেন, অপরাধী যেই হোকনা কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আসামিকে গ্রেফতারের পর যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু সুরক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের পুত্তলিকা দাহ, বক্তব্যের প্রতিবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন