বিজ্ঞাপন

মির্জাপুর পৌর নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রত্যাশী মোরশেদ এলাহী

আসন্ন মির্জাপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও সমাজ-সেবক মো. মোরশেদ এলাহী (অঞ্জন)।

তিনি বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ২ নম্বর ওয়ার্ড-কে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও নাগরিকবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোরশেদ এলাহী (অঞ্জন) জানান, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করতে গিয়ে তিনি ওয়ার্ড বাসীর নানা সমস্যা ও প্রত্যাশার বিষয়ে অবগত হয়েছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণকে সঙ্গে নিয়ে একটি অংশ গ্রহণ-মূলক ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তুলতে চান তিনি।

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে চাই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে গণ-সংযোগ ও মতবিনিময় কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা শুনছেন এবং সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।

পরিশেষে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে এমপি পুত্রের সুস্থতা কামনায় দোয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন