বিজ্ঞাপন

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ

শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত ও সময়োপযোগী করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যক্রমে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক করা হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল নকলের ক্ষেত্রেও শাস্তির বিধান কার্যকর হবে। সবাইকে শুধু উচ্চশিক্ষামুখী করে বেকারত্ব সৃষ্টি করা যাবে না বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে এআই: রাজধানীর আরও ১২০ মোড়ে আসছে স্মার্ট ট্রাফিক সিস্টেম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন