বিজ্ঞাপন

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

বিরল রোগে আক্রান্ত ভোলার দৌলতখানের সুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাকিয়া। আর্থিক অস্বচ্ছলতার অভাবে তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিলো না। এমতাবস্থায় তাকিয়ার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছে করিম-বানু ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

করিম-বানু ফাউন্ডেশনের পারিবারিক সদস্য এমরানুল হক স্কুলের শিক্ষক ও তাকিয়ার মায়ের সাথে কথা বলে তাকিয়ার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পৌছে দেন।

করিম-বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন বলেন, ‘মানবতার পাশে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে ধারণ করে সমাজের পীড়িত, অসহায়, দরিদ্র, দুর্বল ও মানবেতর জীবনযাপনকারী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের নিশ্চয়তা এবং সার্বিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে করিম-বানু ফাউন্ডেশন।

সেই সঙ্গে দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় বয়স্ক, স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সহিহ-শুদ্ধভাবে কুরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করেছে করিম-বানু ফাউন্ডেশন। বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে উত্তরবঙ্গে বেশ কয়েকটি টিউবওয়েল স্থাপন করেছে করিম-বানু ফাউন্ডেশন।

সদকায়ে জারিয়া হিসেবে এই কাজ চলমান রয়েছে। মানুষের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করছে। মানবতার পাশে, মানুষের কল্যাণসব সময় কাজ করবে করিম-বানু ফাউন্ডেশন।

পড়ুন: ট্রাফিক নিয়ন্ত্রণে এআই: রাজধানীর আরও ১২০ মোড়ে আসছে স্মার্ট ট্রাফিক সিস্টেম

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন