বিজ্ঞাপন

নাবালিকার বিয়ের আয়োজনের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ

জয়পুরহাট চিনিকলের গেস্টরুমে নাবালিকার বিয়ের আয়োজনের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, জয়পুরহাট চিনিকলের এমডি মোহাম্মদ খবির উদ্দিন মোল্যার ছেলে সাব্বির আহমেদের সঙ্গে চিনিকলের উপমহাব্যবস্থাপক (হিসাব) আব্দুস ছালামের নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। সাব্বির আহমেদ একজন ইন্টার্ন চিকিৎসক আর মেয়েটি এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও জয়পুরহাট থানার ওসি নুরে আলম সিদ্দিকী চিনিকলে যান। পরে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না।

তবে বিয়ের আয়োজনের অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, সেখানে শুধু আংটি পরানোর অনুষ্ঠান ছিল।

ইউএনও মাহমুদুল হাসান বলেন, নাবালিকা মেয়ের বিয়ের তথ্য পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় তার বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

পড়ুন- সরকার ইতিমধ্যেই বিভিন্ন অঘটন ঘটিয়ে ফেলেছে : ড. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন