বিজ্ঞাপন

দেশকে শাসন নয়, সেবা করতে চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা দেশকে শাসন করতে চাই না, দেশের সেবা করতে চাই। যে দল তার কর্মীদের অপকর্ম নিয়ন্ত্রণ করতে পারে না, সে দলের দেশ শাসন করার অধিকার নেই।

​শুক্রবার (১৯-জুন) বিকালে মুন্সীগঞ্জ শহরের কাচারি সংলগ্ন রয়েল পার্টি সেন্টারে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার বার্ষিক সদস্য (রুকন) সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, সরকার বাজেটে কর কমিয়েছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম কমেনি। কারণ বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। এসব সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক মদদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সিন্ডিকেটগুলো রাজনৈতিক প্রশ্রয়ে টিকে থাকে। রাজনৈতিক প্রশ্রয় না থাকলে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব থাকবে না।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। উপস্থিত রুকনদের আদর্শিক ও সাংগঠনিক দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দেশ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা তাদের মতামত বিনিময় করেন।

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমির আ. জ. ম. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ফখরুদ্দিন রাজির পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দক্ষিণাঞ্চলের পরিচালক ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

​এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, জামায়াতের সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিরাজুল আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পৌর আমির এ এস এম বায়েজিদ, ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকে আধুনিকায়ন করেছিলেন : ড. মঈন খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন