বিজ্ঞাপন

জনগণ সঙ্গে থাকলে স্বৈরাচার-গুপ্তরা সরকারের ক্ষতি করতে পারবে না: মাহবুব উদ্দিন খোকন

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, জনগণ সঙ্গে থাকলে কোনো স্বৈরাচার বা গুপ্তচক্র বিএনপি ও সরকারের ক্ষতি করতে পারবে না।

তিনি বলেন, বিএনপি কোনো পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় সরকার গঠন করেনি, বরং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসেছে। যতদিন জনগণ তারেক রহমান ও বিএনপির পাশে থাকবে, ততদিন কোনো ষড়যন্ত্র সফল হবে না।

শুক্রবার বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রেলগেইট এলাকায় জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের জন্য ছাত্রদলের নেতৃত্ব হারাম। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামের কারণে আমরা সংগঠন গড়ে তুলতে পারিনি। এখন সময় এসেছে সংগঠনকে শক্তিশালী করার।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের দিয়ে কমিটি গঠন করতে হবে। তৃণমূল সংগঠন শক্তিশালী হলে তারেক রহমানের নেতৃত্বও শক্তিশালী হবে, আর এতে দল ও সরকার আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে সংবর্ধনা গ্রহণ করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস. রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন এবং সদস্য সচিব কুতুবউদ্দিন সানি।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে শত শত ছাত্রদল নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : ত্রিশালের মানুষ আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে, আমি তাদের আশা পূরণ করব ইনশাআল্লাহ: ডা.লিটন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন