বিজ্ঞাপন

ত্রিশালের মানুষ আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছে, আমি তাদের আশা পূরণ করব ইনশাআল্লাহ: ডা.লিটন

ময়মনসিংহ (০৭) ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, ত্রিশালবাসী আমাকে ৫ বছরের জন্যে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাদের আশা পূরণ করবো ইনশাআল্লাহ।

৫ বছরের মধ্যেই আমি ত্রিশালবাসীর প্রত্যাশা পুরনে অধিকাংশ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবো।ইতিমধ্যে আমি একাধিকবার এ বিষয়ে সংসদে কথা বলেছি ও সংশ্লিষ্ট মন্ত্রনালয় আমাকে বরাদ্ধ প্রধানের নিশ্চয়তা প্রদান করেছেন।আমি আমার মেয়াদের পুরো সময়টা আমার ত্রিশালবাসীর সেবা করে উন্নয়নে ব্যায় করতে চাই।

শুক্রবার ময়মনসিংহের ত্রিশালে মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা ফুলবাড়ীয়া আছিম- সানকিভাঙ্গা বগার বাজার (জেড ৩০-৩২) সড়ক মেরামত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল ফররুখ আহমদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : দেশকে শাসন নয়, সেবা করতে চাই: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন