বিজ্ঞাপন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এনজিও কর্মী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৪০) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০ টার দিকে উপজেলার কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় আলমডাঙ্গা- কুষ্টিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া জেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, হাবিবুর রহমান মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে কালিদাসপুর সাদাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আসাদ এগ্রোটেক লিমিটেডের একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে আলমডাঙ্গার জগন্নাথপুর এলাকায় ট্রাকটি আটক করেন। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের চালক ও হেলপারকে গণপিটুনি দেয়। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয়।

পরে আলমডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন- মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন