খাগড়াছড়িতে বেক্সিমকো ব্র্যান্ডের এলপিজি গ্যাস সিলিন্ডারে পানি মজুদের অভিযোগ উঠেছে। শনিবার সকালে শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজ এক নিয়মিত গ্রাহক এ অভিযোগ করেন।
অভিযোগকারী জানান, তিনি ওই প্রতিষ্ঠান থেকে বেক্সিমকো একটি গ্যাস সিলিন্ডার কিনেছিলেন। সাধারণত একটি সিলিন্ডার প্রায় এক মাস ব্যবহার করা গেলেও এবার মাত্র ১৫ দিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যায়। পরে সন্দেহ হলে সিলিন্ডারটি হাতে নিয়ে নড়াচড়া করলে ভেতরে পানি থাকার বিষয়টি বুঝতে পারেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, সিলিন্ডারে নির্ধারিত পরিমাণ গ্যাস না থাকায় তাকে অতিরিক্ত খরচের মুখে পড়তে হচ্ছে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্তের দাবি জানিয়েছেন।
এদিকে বেক্সিমকো গ্যাস ডিলার শংকর দেবনাথ জানান, বোতলের ভিতরে কি আছে এটা আমাদের দেখার সুযোগ নেই। এরকম কয়েকটি বোতলে আমরা পেয়েছি এবিষয়ে কোম্পানির সাথে কথা বলেছি। কোম্পানি তা তদন্ত করে দেখছে।
এবিষয়ে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়ে এখানে এসে সত্যতা পেয়েছি। যে গ্যাস সিলিন্ডার এখানে পেয়েছি তাতে প্রায় তিন কেজির মতো রয়েছে বোতলে তা গ্যাস নয়। আরেকটি বোতলে ১২ কেজির চেয়ে ওজনে কম রয়েছে। এসব অভিযোগের দায়ে সিকদার এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা এবং সরবরাহকারী প্রতিষ্ঠান জননী ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পড়ুন- ছাগল তুলতে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ একই পরিবারের চার জন নিহত


