টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপের পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চার জন নিহত হয়েছেন৷ শনিবার সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু ছেলে নেইমার ম্রং এবং তাদের আত্মীয় একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।
এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার লাভলু তরফদার বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে যায়৷ পরে সেই ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু কূপের গর্তে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে পরিবারের আরো একে একে ৩ তিন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়। কূপের গর্ত হবে আনুমানিক ৯-১০ ফিট।
তিনি আরো বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়। পরবর্তেতে লাশগুলো পুলিশকে হস্তান্তর করা হয়। নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুই জন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।
পড়ুন:ফের কমল স্বর্ণের দাম
দেখুন:ব্রাজিলের হেক্সা মিশন ঘিরে ভক্তদের উল্লাস
ইমি/


