বিজ্ঞাপন

মাদক সেবন করায় যুবকের এক বছর কারাদন্ড

ময়মনসিংহের ফুলপুরে স্বপন মিয়া (২০) নামে এক যুবককে এক বছরের কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে এই ঘটনা ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্ত স্বপন মিয়া ওই এলাকার হাসিম উদ্দিনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বপন মিয়াকে এক বছরের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, এসআই শামিম মিয়াসহ প্রশাসন ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্র জানায় উপজেলার পয়ারী ইউনিয়নের গড় পয়ারী গ্রামে স্বপন মিয়া মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করে। পরে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থরে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’র ৩৬ (১) ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন, মাদক ব্যবসা এবং মাদক-সংশ্লিষ্ট সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পড়ুন- ভ্যান্স নন, ইরানের সঙ্গে আলোচনায় সুইজারল্যান্ডে ট্রাম্পের বিশেষ দূত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন