ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে নতুন রূপে ঢেলে সাজাতে চাই। নগরবাসীর জলাবদ্ধতা নিরসনে প্রথম কাজ থাকবে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ। সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমি কাজ করে যাব। ময়মনসিংহ প্রেসক্লাবের সাংবাদিকদের বিনোদনের জন্য সকল কাজের সাথে পাশে থাকবো। প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এ কথাগুলো বলেন।
শনিবার রাতে ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে ও ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক জাহাঙ্গীর কবির জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে কে মাহবুবুল আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা প্রমূখ।
পড়ুন : আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : ডা. শফিকুর রহমান


