ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকা থেকে ১৯৫ পিস ইয়াবাসহ রতন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
আটক রতন আলী শৈলকূপা উপজেলার গোপালপুর গ্রামের ইদ্রিস মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি দল কলেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রতন আলীর কাছে থাকা ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
পড়ুন : মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন


