বিজ্ঞাপন

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়।

স্বাগতিক বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। আজ খেলছেন না মোস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলায়েন ও সৌম্য সরকার। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের চোটে শেষ মুহূর্তে দলে ডাক পান সৌম্য। তবে প্রথম দুই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। প্রথম ম্যাচে ১৭ রান করার পর দ্বিতীয় ম্যাচে করেন ১৫ রান। তার জায়গায় একাদশে ফিরেছেন গত বছরের নভেম্বরে শেষবার টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

এছাড়া প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ খেলছেন আজ। প্রথম দুই ম্যাচ খেলা মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে আজ। অন্যদিকে প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে বাদ পড়েছিলেন শরিফুল ইসলাম। আজ আবার একাদশে ফিরেছেন এই বাঁহাতি পেসার। অন্যদিকে দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।

এর আগে প্রথম ম‍্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ। ১৩১ রান করে ৪ উইকেটে হেরে তারা। দ্বিতীয় ম‍্যাচে রান তাড়ায় মাঝপথে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ ১০ ওভারে ৮ উইকেট হাতে নিয়েও ৯৪ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা। ১৯৭ রান তারায় ৭ রানে হারে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, নাহিদ রানা, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

অস্ট্রেলিয়া একাদশ

মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, টিম ডেভিড, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পান ও স্পেনসার জনসন।

বিজ্ঞাপন

পড়ুন : নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন