মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব-মালয়েশিয়ার নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৭) ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় অবস্থিত পিঠাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান। সদস্য সচিব ও একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ব্যক্ত করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি, চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারণ সম্পাদক এবং নাগরিক টিভির প্রতিনিধি বাপ্পী কুমার দাসকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খান (সিনিয়র সহ-সভাপতি), এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান (সহ-সভাপতি), সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের (সহ-সভাপতি), নিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল (সহ-সভাপতি), মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন (সহ-সভাপতি), ওআইসি টুডের সাঈদ হক (যুগ্ম সম্পাদক), ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী (যুগ্ম সম্পাদক) এবং দ্য নিউজ মালয়েশিয়ার প্রতিনিধি সওকত হোসেন জনি (প্রচার ও দপ্তর সম্পাদক)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মো. আরিফুজ্জামান।
সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ফটোসাংবাদিক এম. ফরহাদ হোসেন এবং বশির ইবনে জাফর।
সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন: ত্যাগ, দায়িত্ব আর নির্ভরতার প্রতীক: আজ বিশ্ব বাবা দিবস
আর/


