বিজ্ঞাপন

ফকিরহাটের খুলনা-ঢাকা মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় মো. তৈয়ব আলী (৫৫), ওরফে তৈয়েব ঘটক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ জুন) ভোর আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার পালেরহাট বাজার সংলগ্ন মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তৈয়েব ঘটক ফকিরহাট উপজেলার পাগলা-শ্যামনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তৈয়েব ঘটক মহাসড়কের পাশে দাড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় অপর এক পথচারী আহত হন। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে পুলিশ ও ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। বর্তমানে গাড়িটি মোল্লাহাট হাইওয়ে থানায় রয়েছে। চালক ঘটনার পর পর পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, একটি প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি হাইওয়ে পুলিশ আটক করেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন- মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন