টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর বাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, সমাজ ও দেশের উন্নয়নে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার প্রসার প্রয়োজন। এ ধরনের আয়োজন যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্লাবের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি সোহাগপুর বাজার স্পোর্টিং ক্লাবের আয়োজকদের এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ফাইনাল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজক ও দর্শকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।
পড়ুন- তেহরান-ওয়াশিংটন বৈঠক: সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স


