বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনে সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (২২ জুন) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজ কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কার্যালয় প্রাঙ্গণে পা রাখার পর গার্ড অব অনার দেওয়া হয়েছে বাংলাদেশের সরকারপ্রধানকে।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সোয়া ৯টায় মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে এমন অভ্যর্থনা পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

এই উষ্ণ অভ্যর্থনার পর কার্যালয় ভবনের পঞ্চম তলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একান্ত এই বৈঠকের পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।

এই বৈঠক শেষে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন দুই সরকারপ্রধান। সেখানে মালয়েশিয়ার ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোই আমাদের অগ্রাধিকার। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলছি এবং বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করছি। আমি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের শক্তিশালী সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সেই সুযোগগুলো অন্বেষণের জন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

বিজ্ঞাপন

পড়ুন : মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত উন্মুক্তের আহ্বান বাংলাদেশের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন