বিজ্ঞাপন

কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে সিরাজগঞ্জে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ‘জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ মেলায় জেলার বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং চাকরিপ্রত্যাশী যুবক-যুবতীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পিকেএসএফের অর্থায়নে রেইজ (RAISE) প্রকল্পের সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), মডার্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমডিও) এবং মানব মুক্তি সংস্থার (এমএমএস) যৌথ উদ্যোগে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। বক্তারা বলেন, বর্তমান কর্মবাজারে টিকে থাকতে যুবসমাজকে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি ও উদ্যোক্তা উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মেলায় ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান।

আয়োজকরা জানান, যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

পড়ুন- সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন