ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরে ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানি করা হয়েছে ।
পৌর প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর সোমবার দুপুরে ত্রিশাল পৌরসভা মিলনায়তনে প্রথম বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার ও পৌরভার প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ২৮৭ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন, পৌরসভার প্রধান সরহকারী এছহাক আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
বাজেট অনুষ্ঠানে পৌর নাগরিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন ।পৌর প্রশাসক নাগরিকদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান
বাজেট ঘোষণায় সাংবাদিক ও পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।


