বিজ্ঞাপন

ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ সোমবার এ কথা জানিয়েছেন। ৬০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর আজ এ ঘোষণা এল। গতকাল রোববার সুইজারল্যান্ডের বার্গেনস্টকে দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানিয়েছেন স্কট বেসেন্ট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আজ দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট লিখেছেন, ‘ইরান হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত চলাচলের সুবিধা দিতে এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তাই মার্কিন অর্থ বিভাগ ইরানি তেলের উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়ে সাময়িক ৬০ দিনের সাধারণ লাইসেন্স ইস্যু করেছে।’

এই লাইন্সেসের অর্থ হলো ইরান আগামী ২১ আগস্ট রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোনো নিষেধাজ্ঞা ছাড়াই তেল বিক্রি ও সরবরাহ করতে পারবে।

ইরানের তেল রপ্তানির ক্ষমতার ওপর বছরের পর বছর ধরে চলা কঠোর বিধিনিষেধের পর এটি দেশটির অর্থনীতির জন্য একটি বড় আশীর্বাদ হতে পারে। ট্রাম্প প্রশাসনের আলোচকেরা এই সুযোগ দিতে রাজি হয়েছেন মূলত ইরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি করাতে, যাতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আলোচনা শেষে সুইজারল্যান্ড ছাড়লেন ইরানের শীর্ষ প্রতিনিধিদল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন