নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে আজ (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচের শুরুর একাদশে একটি পরিবর্তন এনেছে আলবিসেলেস্তিরা।
বিজ্ঞাপন
পরিবর্তন অবশ্য অনুমেয়ই ছিল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গঞ্জালো মন্টিয়েলকে বিশ্রাম দেওয়া হয়েছে আজ। তার জায়গায় শুরু থেকেই খেলবেন নাহুয়েল মলিনা।
লাউতারো মার্টিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর একাদশে সুযোগ পেতে পারেন বলে আলোচনা থাকলেও ম্যাচ ফিটনেসে কিছুটা পিছিয়ে থাকায় আপাতত লাউতারোর ওপরই আস্থা রাখছেন স্ক্যালোনি।
আর্জেন্টিনা একাদশ : এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ


