মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে বোয়াল মাছের পোনা বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের দায়ে ২ জন ব্যবসায়ীকে মোট ৬,০০০ (ছয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্টরা জানান, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এবং নিষিদ্ধ পোনা মাছ নিধন রোধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : সহায়তা কার্ড: স্বজনপ্রীতি ও তালিকায় মৃত ব্যক্তি, ২ নেতাকে এমপির শোকজ


