বিজ্ঞাপন

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা ঠেকাতে রূপগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি

মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে নাশকতার শঙ্কায় জানমালের নিরাপত্তা রক্ষায় সড়ক, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৩ জুন মঙ্গলবার সকাল থেকে পূর্বাচলের ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কের মোড়ে মোড়ে অবস্থান নেন তারা। নেতাকর্মীদের এসব অবস্থানস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এ্যাডভোকেট নজরুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবুল হোসেন প্রমূখ।

এছাড়াও উপজেলার ভুলতা, কায়েতপাড়া, তারাবো পৌরসভা, কাঞ্চন পৌরসভা, গোলাকান্দাইল ইউনিয়ন, মুড়াপাড়া ইউনিয়ন, দাউদপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থান নেন।

এরআগে সকালে পূর্বাচলের বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হিরনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন