বিজ্ঞাপন

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

সাংবাদিক হামিদুল হক মানিককে সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আগের এডহক কমিটি বিলুপ্ত করে গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ঢাকা মহানগরীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়।

কমিটি নিম্নরূপ: সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর, উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন