ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে শামীমা আক্তার (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত শামীমা আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। শামীমা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালে বৃষ্টি হচ্ছিল। শামীমা বৃষ্টিতে ভিজতে ঘর বের হয়। এসময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় শামীমা গুরুতর আহত হয়। পরে তার স্বজনরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন
আর/


