বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ সেলাই মেশিন বিতরণ

প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিনসহ বসতঘর বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান, এবং প্রদত্ত সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন পরার্মক দেন।

জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার অসহায় ও হতদরিদ্র ৮টি পরিবারের মাঝে বসতঘর প্রদান। পাশাপাশি তরুণী ও শিক্ষার্থীদের মাঝে ২৮টি সেলাই মেশিন বিতরণ। এছাড়া ২৭৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীর মাঝে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাইসাইকেলও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নির্বাচিত উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষাবৃত্তির চেক, সেলাই মেশিন ও অন্যান্য সহায়তা তুলে দেওয়া হয়।

পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন